Popular Posts

Wednesday, 14 December 2016

গ্রাফিক্স ডিজাইন টিপস

          কেমন আছেন সবাই? অনেক দিন পর টিউন করছি। গ্রাফিক্স ডিজাইন শিখতেছি তাই আগের মতো সময় পাই না। যদিও এখনও তেমন কিছুই শিখতে পারিনি তবে ব্যসিক জানতে পেরেছি বলা যায়।
গ্রাফিক্স ডিজাইনের প্রতি আমার আকর্ষণ সব সময়ই ছিল। আমার আগের অনেক টিউন ছিল ফটো এডিটর নিয়ে। তাই বুঝতেই পারছেন এই দিকে আমার আকর্ষণ। আমার করা সব ফটো টিউন ছিল সাধারণদের ব্যবহারকে চিন্তা করে। প্রোফেশনালদের এডিট করার জন্য সত্যি বলতে ঐ সব ছোট সফটওয়্যার তেমন কাজে আসবে না। :(আমি নিজেও আগে ফটোশপের কাজ জানতাম না। তাই ছোট ছোট ঐ সব সফটওয়্যার দিয়ে কাজ চালাতাম।
কিন্তু এখন যেহেতু প্রোফেশনাল ডিজাইনার হিসেবে নিজেকে দেখতে চাচ্ছি তাই প্রোফেশনাল সফটওয়্যার ছাড়া আর কোন বিকল্প পথ নেই। গ্রাফিক্স ডিজাইন শিখতে গিয়ে আমি যে সব সমস্যায় পড়েছি।
কোথায় শিখবো??
কি শিখবো??
ভাল কোন প্রতিষ্ঠান আছে কি??
খরচ কেমন হবে??
আসলেও কি শেখা হবে??
এবার বলছি আমি কিভাবে শুরু করলাম। ভাল প্রতিষ্ঠান হয়তো আছে কিন্তু আমার যাওয়া আসার জন্য ভর্তি হওয়া হয়নি। এছাড়া গ্রাফিক্স ডিজাইন শিখতে খরচটাও অনেক বেশি পড়ে। তাই কিছু বড় ভাই পরামর্শ দিল নিজে নিজে নেট থেকে শিখে নিতে। ব্যাপারটা প্রথমে সহজভাবে নিতে না পারলেও চিন্তা করলাম এছাড়া আসলে আমার কোন উপায় নেই। তাই শুরু করলাম ঘাটাঘাটি।
গ্রাফিক্স জগতটা আসলে বিশাল। বলা যায় শেষ নেই কোন। ওয়েব ডিজাইনার অনেক পাবেন কিন্তু গ্রাফিক্স ডিজাইনার সেই তুলনায় অনেক কম। কারণ কি জানেন? আমার কাছে মনে হয়েছে গ্রাফিক্স ডিজাইন শিখতে সময় বেশি লাগে আর কিছুটা জটিলও বটে। এছাড়া ক্রিয়েটিভিটির ব্যাপারও রয়েছে।
কিভাবে শুরু করবেন গ্রাফিক্স ডিজাইন শেখা? আমি যেভাবে শুরু করেছি তা বলি। সফটওয়্যার হিসেবে শুরু করেছি ফটোশপ আর ইলাস্ট্রেটর। ধীরে ধীরে 3D জগতে যাওয়ার ইচ্ছা আছে। যেহেতু আমি শুরু করেছি বেশিদিন হয়নি তাই এখনও এই দুই সফটওয়্যার নিয়ে পুরোপরি শেখা শেষ হয়নি। শেষ থাকলেতো হবে :P।

    এখন কথা হলো বাসায় বসে কিভাবে এসব বড় বড় সফটওয়্যার ব্যবহার শিখবেন? বাংলায় টিউটোরিয়াল পাবেন প্রযুক্তি টিমের ওয়েব সাইটে। এছাড়াও অন্যান্য বাংলা ব্লগেও কিছু টিউন আছে। তবে বাংলা ভিডিও টিউটোরিয়াল দেখতে চাইলে প্রযুক্তি টিমের সাইটে দেখতে পারেন।

    written by: Md. Suherl Ahmed

    see also:


    মহাকাশেই তৈরি হবে ভাসমান হোটেল
    *The tourism industry could be a rising sector in the economy of Bangladesh. But why in backward?

    No comments:

    Post a Comment